চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৪:২১
 
চট্টগ্রামের বায়েজিদে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জালালাবাদের মাঝের ঘোনায় এই ঘটনা।
 
নিহতরা হলেন- পারভীন আক্তার ও তার মেয়ে উর্মিলা আক্তার।
 
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ জানান, সকালে পারভীনদের বাসা সংলগ্ন পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ে। এতে মা ও মেয়ে মাটির স্তূপের নিচে চাপা পড়ে মারা যান।
 
তিনি আরো জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।