নিউজিল্যান্ডের চিড়িয়াখানায় পরিচর্যাকারীকে হত্যাকারী বাঘ ওজিকে সরিয়ে নেবে না কর্তৃপক্ষ। বাঘের আক্রমণে হ্যামিলটন চিড়িয়াখানায় সামান্থা কুদেওয়েহ নামের একজন সিনিয়র কর্মচারী নিহত হন।
ঘটনাটি ঠিক কিভাবে হয়েছিল তার বিস্তারিত কর্তৃপক্ষ জানায়নি। তবে এই জন্য একটি বন্য পশুকে সরিয়ে নেওয়া বা এটিকে হত্যা করার কোনো যুক্তি নেই বলে মনে করেন হ্যামিলটন শহরের কর্মকর্তা ল্যান্স ভেরভোর্ট। তিনি বলেন, ওজি চিড়িয়াখানার এই প্রজাতির গুরুত্বপূর্ণ প্রাণি এবং সে পশু প্রজনন প্রজেক্টের কেন্দ্রের মধ্যে আছে।
IMG0
ওজির মতো প্রাণিকে সামলানো চিড়িয়াখানার কর্মীদের জন্য ঝুকি জেনেও তাকে রাখার সিদ্ধান্তর কথা জানিয়ে তিনি বলেন, ওজির মতো বড় বিড়ালকে সামলানো চিড়িয়াখানার কর্মচারীদের জন অনেক ঝুকির হলেও এর থেকে বড় বিপদের আশঙ্কা আমরা করছি না। এটা আমাদের সিদ্ধান্ত এবং ওজি এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভারটা সম্পুর্ণ আমাদের।
নিহত সামান্থা কুদেওয়েহ ২০ বছর ধরে চিড়িয়াখানায় কাজ করছিলেন এবং হ্যামিলটন চিড়িয়াখানায় তার উপরে আর মাত্র একজন নির্বাহী ছিল। দুই সন্তানের এই মা এর পরিবার তাকে একজন আবেগময়ী সংরক্ষণকারী হিসেবে বর্ণণা করেছে। বিবিসি
