ভারতের হিমাচলে ৯ দিন একটি পাহাড়ের সুড়ঙ্গে আটকা পড়ে রয়েছে ৩ শ্রমিক। পাহাড়ে রাস্তা তৈরির কাজে সেখানে যায় তারা। কাজ করতে থাকা অবস্থায় সুড়ঙ্গের মধ্যে পাহাড়ধসে আটকা পড়ে তারা। এখন পর্যন্ত তাদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছে হিমাচলের উদ্ধারকারী দল।
দেশটির 'ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ' দলের প্রধান জয়দেব সিং আশাবাদ ব্যক্ত করে জানান, হয়ত কয়েক ঘণ্টার মধ্যেই তাদের উদ্ধার করা সম্ভব হবে।
এদিকে উদ্ধার কাজ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তাদের কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা প্ররেণ করা হয়। সেই ক্যামেরার মাধ্যমে তাদের ২ জনের সঙ্গে যোগাযোগ অব্যহত রেখেছে উদ্ধারকারীরা। ক্যামেরায় দেয়া বার্তা আটক শ্রমিকদের একজন উদ্ধারকারী দলটিকে জানায়, "আমরা আরো ৭-৮ দিন বেঁচে থাকতে পারব। অনুগ্রহ করে আপনারা কাজ চালিয়ে যান।"
গত ৯দিন আগে পাহাড় ধসে সড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে শনিবার বন্ধ হয়ে যায় খনন কাজ। পরবর্তিতে রবিবার থেকে আবারো খনন কাজ শুরু করে তারা। এই ৯ দিন শুকনো বিস্কুট ও কিছু পানিয়ে পাইপ দিয়ে তাদের জন্য প্রেরন করতে সক্ষম হয় উদ্ধারকারীরা। ৯ দিনের অক্লান্ত পরিশ্রম শেষে উদ্ধার কাজে সফল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এনডিটিভি।
