রঙ্গরস

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২০:১৮

কৃপণ এক লোক লটারিতে একটা গাড়ি পেয়ে গেল। বন্ধুরা ছুটে এল তাকে অভিনন্দন জানাতে, কিন্তু সে মুখ গোমরা করে বসে রইল।

: কী ব্যাপার লটারিতে গাড়ি পেয়েও তুমি মনমরা হয়ে বসে আছ কেন?

: একটা বোকামি করে ফেলেছি, খামাখাই দুটো টিকেট কিনেছিলাম। একটা কিনলেই তো হতো।