ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ফ্রিজ প্রতীক নিয়ে আনোয়ার হোসেন মৃধা মজিবর ৪ হাজার ১৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম কাজল শরীফ টেবিল ফ্যান প্রতীক নিয়ে ৩ হাজার ২২৪ ভোট পেয়েছেন।
নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রায় ৫১ দশমিক আশি শতাংশ ভোটাররা তাদের ভোট প্রদান করেন। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
এর আগে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৩১ জুলাই সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মৃধার মৃত্যুতে এ পদটি খালি হয়। ৩নং রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ২০ হাজার ১৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৯০৭ ও ১০ হাজার ১০৭ জন নারী ভোটার।
