শেরপুরে ডিএসএ ব্যাডমিন্টন

মোস্তাক-অন্তর দ্বৈতে ও ঐশী এককে চ্যাম্পিয়ন

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২২:২৯

শেরপুরে অনুষ্ঠিত ডিএসএ ব্যাডমিন্টন প্রতিযোগিতার দ্বৈতে নতুন চ্যাম্পিয়ন হয়েছে মোস্তাক-অন্তর জুটি। গত বুধবার রাতে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের ব্যাডমিন্টন গ্রাউন্ডে অনুষ্ঠিত পুরুষ দ্বৈত ফাইনাল খেলায় মোস্তাক-অন্তর জুটি গতবারের চ্যাম্পিয়ন পাপ্পু-শরাফত জুটিকে ২১-১৯ ও ২১-১৫ পয়েন্টে পরাজিত করে। এর আগে মেয়েদের এককের ফইনালে ঐশী ২১-৪ ও ২১-৮ পয়েন্টে রুনা আক্তারের বিরুদ্ধে জিতে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ব্যাডমিন্টন উপ-পরিষদের আয়োজনে এবারের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে ২৪টি জুটি এবং মেয়েদের এককে ৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।