ন্যাটো প্রধান জ্যা স্টোলেনবার্গ ইউক্রেন সফরে গিয়েছেন। ন্যাটোর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সংকটকবলিত পূর্ব ইউরোপের দেশটিতে গেলেন তিনি। খবর- রয়টার্সের।
সফরে তিনি কিয়েভের প্রতি পশ্চিমাদের সমর্থনের ব্যাপারে আশ্বস্ত করবেন। ইউক্রেনের বিদ্রোহীদের তৎপরতা নিয়ে মস্কোকে ক্ষেপিয়ে না তোলার নীতিতে চলছে ন্যাটো যুদ্ধ জোট।
ইউক্রেনের কূটনীতিকদের বরাতে রয়টার্স জানিয়েছে, ন্যাটো প্রধানের এই সফরের প্রতীকী গুরুত্ব রয়েছে। ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সাথে ক্রিমিয়ার যুক্ত হওয়ার পরও দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহীদের মদত দেয়ার অভিযোগ করে আসছে কিয়েভ। এ নিয়ে মাঝে মাঝেই যুদ্ধ বিরতি ভঙ্গ করে লড়াই হচ্ছে দুপক্ষের মধ্যে। ঠিক এমন সময় স্টোলেনবার্গের ইউক্রেন সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক বিশ্লেষকরা।
ন্যাটো প্রধানের উপস্থিতিতে রাশিয়াকে আগ্রাসনকারী আখ্যা দেয়ার পরিকল্পনা রয়েছে দেশটির।
