ভিডিও কলিংয়ের সফটওয়্যার স্কাইপের ত্রুটি সংশোধন করা হয়েছে। দশ কোটির বেশি ব্যবহারকারীর এই মাধ্যমটি গতকাল থেকে কারিগরি ত্রুটির সম্মুখীন হয়েছিল।
গতকাল সোমবার বাংলাদেশ সময় দুপুর তিনটা থেকে বিশ্বব্যাপী স্কাইপ ব্যবহারকারীরা ‘অনলাইন’ হতে পারছিলেন না। স্কাইপে অনলাইন না হতে পারলে ব্যবহারকারীরা একে অপরকে ভিডিও কল করতে পারেন না। এই সমস্যার কারণে সব সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। সমস্যাকে আমলে নিয়ে স্কাইপের অধিকর্তা মাইক্রোসফট জানায় তারা এটি সমাধানের চেষ্টা করছে। বাংলাদেশ সময় সকাল ৬ টার দিকে তারা জানায় সমস্যার সমাধান করা হয়েছে। বিবিসি
