বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ ৫ দফা দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছে খুলনা-যশোর এলাকায় রাষ্ট্রায়াত্ব পাটকলের শ্রমিকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে পাটকল শ্রমিকরা তাদের পাওনা আদায়ের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছে।
