আজ থেকে ছুটিতে ক্রিকেটাররা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩৬
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের ঈদের ছুটি।  জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খেলেছেন। আজ শেষ হয়েছে প্রথম রাউন্ড। খেলা শেষেই যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

দেশের হয়ে খেলার কারণে ক্রিকেটাররা বেশির ভাগ সময়েই প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে পারেন না। গত ঈদের সময় পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করার সুযোগ পাননি জাতীয় দলের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য।  তবে এবারও ১৫জন ক্রিকেটার পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করার সুযোগ পাচ্ছেন না। কারণ, তারা ‘এ’ দলের  ভারত সফরে রয়েছেন।

জাতীয় ক্রিকেট লিগে খেলছেন যারা খেলছেন ২৭ তারিখ শেষ হবে তাদের ছুটি। বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ছুটিতে থাকায় বাংলাদেশ দলের ফিজিওর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ঈদের পরে বাংলাদেশের কঠিন পরীক্ষা নিতে আসবে অস্ট্রেলিয়া।
 
 
২৮ সেপ্টেম্বর দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। তারা ৩ অক্টোবর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। আর ১৭ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্টে ঢাকায় মুখোমুখি হবে দুই দল।