তালেবানের নতুন নেতা মঙ্গলবার বলেছেন, আফগানিস্তানে শান্তি চাইলে কাবুলকে অবশ্যই যুক্তরাষ্ট্রের সাথে করা নিরাপত্তা চুক্তি বাতিল এবং এ দেশ থেকে সকল বিদেশি সৈন্য বহিস্কার করতে হবে।
তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর পর এ সংগঠনের দায়িত্ব পাওয়া মোল্লা মনসুর ঈদ-উল-আযহা উপলক্ষে দেয়া তার প্রথম বার্তায় তিনি এ দাবি জানান।তিনি বলেন. যদি আফগানিস্তানে দখলদারিত্বের অবসান হয় তাহলে আফগানরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। কোনো বহিঃশক্তির উদ্যোগে সমস্যার সমাধানের উদ্যোগ নিলে সেটি আরো নতুন সমস্যা তৈরি করবে।
উল্লেখ্য, গত জুলাই মাসে মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। বাসস ও ডেইলি মেইল
