জয়পুরহাটে ১৯ লাখ ৬ হাজার টাকার চেক বিতরণ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ২৩:৪৬

জয়পুরহাটে সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে  ৮০টি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে আজ মঙ্গলবার ১৯ লাখ ৬ হাজার টাকার এককালীন  অনুদানের চেক বিতরণ করেছে।

সমিতির সদস্যদের আত্মনির্ভরশীল হিসাবে গড়ে ওঠা, দারিদ্রতা হ্রাস, ইভটিজিং ও ক্ষুধামুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অনুদানের চেক বিতরনের ব্যবস্থা করা হয়।
 
সার্কিট হাউজ  মিলনায়তনে আয়োজিত অনুদানের  চেক বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী।
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজ কল্যান পরিষদের সদস্য বিশিষ্ট্য রাজনীতিক মীরশহিদ মন্ডল, জেলা সমাজসেবা দপ্তরের  উপ পরিচালক নুর মোহাম্মদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রেবেকা সুলতানা, জেলা এনজিও সমš^য় কমিটির সদস্য সচিব অপূর্ব সরকার, জয়পুরহাট লাইব্রেরী এন্ড ক্লাবের সাধারন সম্পাদক রাজা চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জাহাঙ্গীর আলম প্রমূখ।
 
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের অধীন নিবন্ধিত ৩৪ টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ১০ লাখ ৪১ হাজার টাকা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন ৪৬ টি মহিলা সমিতিকে ক্ষুদ্র প্রকল্প গ্রহণ করে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য ৮ লাখ ৬৫ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।