রাজধানীর মিরপুরের কালশী থেকে দুই কোটি টাকার জাল নোটসহ আজহারুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল জানান, রাতে কালশী এলাকায় চেকপোস্টে তল্লাশি চলাকালে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার সঙ্গে ব্যাগ থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যমানের ৫০০ ও ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
