ঈদের ছুটির আগে বুধবার শেষ কর্মদিবস। আগের দিনের তুলনায় তুলনায় লঞ্চ ও রেলপথে রাজধানী থেকে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে।
সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলস্টেশন ও সদরঘাটে যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।
ঈদের আগে আজ শেষ কর্মদিবস হওয়ায় অনেকেই অফিস শেষে ছুটবেন যার যার বাড়ির পথে। ফলে বাস, লঞ্চ ও ট্রেনে আজকে সবচেয়ে বেশি ভিড় থাকবে।
IMG0
কমলাপুর স্টেশনে গিয়ে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। কোনো কোনো যাত্রীকে দেখা গেছে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠতে।
স্টেশন মাস্টার সিতাংশু চক্রবর্তী বলেন, অতিরিক্ত চাপের কারণে একটি ট্রেন বিলম্বিত হয়েছে। বাকি ট্রেন সময়মতো ছেড়ে গেছে।
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক (টিআই) সৈয়দ মাহফুজুর রহমান বলেন, আজ ভোরে ভিড় থাকলেও ১০টার দিকে ভিড় কিছুটা কমে আসে। বিকেলে দিকে যাত্রীদের চাপ আবার বাড়তে পারে।
