চট্টগ্রামে ৮৫ হাজার পিস ইয়াবা ও একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম রফিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গীবাজার ব্রিজহাট এলাকা থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। সিএমপির জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ইয়াবাগুলো কক্সবাজারের রামু থেকে সংগ্রহ করে কার্ভাড ভ্যানে বিশেষ কৌশলে লুকিয়ে ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
