রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন—মিজান, মামুন, কবির হোসেন, রুহুল আমিন ও সাগর হোসেন। গত মঙ্গলবার দুপুরের অভিযানে তাদের কাছ থেকে ২টি চাপাতি, ২টি ছোরা, ৪টি স্কচটেপ, ২টি গামছা ও ১২ হাত পাটের তৈরি রশি উদ্ধার করা হয়।
ডিবির ডিসি (পশ্চিম) সাজ্জাদুর রহমান জানান—তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাজধানীর বিভিন্ন থানা এলাকার রাস্তায় গরু ভর্তি ট্রাক ও বিভিন্ন মালামাল ভর্তি ট্রাক থামায়। পরে ট্রাকের ড্রাইভার ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক ছিনিয়ে নেয়। তারা রাজধানীসহ আশপাশের জেলা শহরে ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
