প্যারিসে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গণি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৫৬
 
সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ এম এ গণিকে প্যারিসে  সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার এক সাংগঠনিক সফরে তিনি প্যারিসে আসলে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে এ সংবর্ধণা দেয়া হয়। ফ্রান্স সফরকালে তিনি বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহন করেন। প্যারিসের গার দো নর্দে অনুষ্ঠিত হবিগঞ্জ জেলাবাসীদের উদ্যোগে আয়জিত এক সভায়ও তিনি প্রধান অথিতি হিসেব অংশগ্রহন করেন। এ সময়  তিনি ফ্রান্স আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন দলীয় নির্দেশনা দেয়ার পাশাপাশি দেশের কল্যানে কাজ করার আহ্বান জানান।
 
IMG0
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে এম এ গণি বলেন, বাংলাদেশকে এখন আর কেউ তলাবিহীন ঝুড়ি বলার সাহস রাখে না। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার 'চ্যাম্পিয়ন্স অফ দা আর্থ', তথ্য প্রযুক্তিখাতে টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের  অ্যাওয়ার্ড অর্জন এ সবই শেখ হাসিনার যুগোপযোগী ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।
 
এ সময় তিনি ফ্রান্স আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানান এবং সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে মুজিবুর রহমানের নাম ঘোষণা করেন।
 
IMG1
এম এ গণির সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্রগ্রাম জেলা পরিষদের প্রশাষক এম এ সালাম, হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল্লাহ আল বাকী, মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াহিদ ভার তাহের, ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ কাশেম, ঢাকা মেডিকেলের সাবেক ভিপি ডা. ফরহাদ, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেলের সাবেক ভিপি ডা. বিদ্যু বড়ুয়া, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, অধ্যাপক অপু আলম, সুব্রত ভট্রাচার্য শুভ, আশরাফুর রহমানসহ ফ্রান্স আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী।