রাজনৈতিক বক্তব্য এড়িয়ে শুধুমাত্র দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কারামুক্তি ও বিদেশে চিকিৎসার ৯ মাস পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ঈদ পালন শেষে শহরের তাঁতিপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের মাধ্যমে তিনি দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, শান্তি ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় শুভাসিত হোক আজকের ঈদ। ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক সারা দেশে। সৃষ্টি হোক নতুন বন্ধুত্বের, নতুন ভ্রাতৃত্বের।
এর আগে ঠাকুরগাঁও শহরের প্রধান ঈদ জামাআত সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে ঈদের নামাজ আদায় শেষে মির্জা আলমগীর উপস্থিত স্বজন ও নিজ এলাকার অধিবাসীদের সাথে কোলাকুলি করেন।
