নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চামড়া ছিনিয়ে নেয়ার সময় অস্ত্রসহ সাত জনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার রাতে শহরের আল্লামা ইকবাল রোড, কলেজ রোড ও গলাচিপা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে শনিবার বিকেলে র্যাব-১১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এরা হলেন- তাইজুল ইসলাম জুয়েল, রাজিব, সজীব, শুভ, ইয়াছিন আরাফাত, আহম্মদ আলী ও আল আমিন মিয়া। এরা সবাই কলেজ রোড, গলাচিপা ও চাষাঢ়া বালুর মাঠ এলাকার বাসিন্দা।
র্যাব-১১ এর এএসপি আলেপউদ্দিন জানান, শুক্রবার রাতে অস্ত্র দেখিয়ে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কাছ থেকে চামড়া ছিনিয়ে নেয়ার অভিযোগ পেয়ে র্যাবের একটি দল ওই সব এলাকায় অভিযান চালায়। ওই সময় সাত জনকে আটক করা হয়। র্যাব সদস্যরা তাদের তল্লাশি করে ৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করে বলেও তিনি জানান।
তিনি আরো জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
