রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৪) মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে বনানীর সৈনিক ক্লাব সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
