চকবাজার ট্র্যাজেডি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্টে আগুনের কারণ রাসায়নিক গোডাউন

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০০:২৬

চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনের শুরু হয়েছে ওয়াহেদ ম্যানশনের  দোতলা থেকে। কোনও সিলিন্ডার বিস্ফোরিত হয়নি এবং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হয়নি। ওই ভবনের দোতলার রাসায়নিক গোডাউনে কোনও লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। গত ২০ ফেব্রুয়ারি রাতের ভয়াবহ এই আগুনের ঘটনা তদন্তে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি তাদের প্রতিবেদনে এ মন্তব্য করেছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে তার দফতরে তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (অগ্নি) প্রদীপ রঞ্জন চক্রবর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করেন।