রাজধানীর উপকণ্ঠে সাইনবোর্ড এলাকায় বাসের ধাক্কায় একটি পুলিশ ভ্যানের তিন আরোহী আহত হয়েছেন। এতে আরও আহত হয়েছেন দুই বাসযাত্রী। রবিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু দাস জানান, আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন- যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মনোজ প্রভাকর, নায়েক জাকির হোসেন ও আনসার সদস্য মো. জগলু। আহত অন্য দুইজনের পরিচয় জানা যায়নি।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক তাপস মণ্ডল বলেন, 'পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।'
