ছিনতাইকারীর কবলে সাংবাদিক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ০৯:৩৫
রাজধানীর গুলিস্থানে ফাতেমা নাসরিন (৩০) নামে এক নারী সাংবাদিক ছিনতাইয়ের শিকার হয়েছেন। সোমবার ভোর ছয়টার দিকে গুলিস্থানের আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। তিনি একটি অনলাইন পত্রিকায় কাজ করেন। 
 
ফাতেমা জানান, ভোরে স্বামী রনিকে নিয়ে তিনি বরিশাল থেকে লঞ্চে সদরঘাট নামেন। সদরঘাট থেকে রিকশায় তারা রামপুরার বাসায় ফিরছিলেন। গুলিস্তান আওয়ামী লীগ অফিসের সামনে পৌঁছলে একটি প্রাইভেটকারে আসা চার থেকে পাঁচজন ছিনতাইকারী তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পান।
 
তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।