খালেদা জিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে :বিএনপি

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০০:৩৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনবার নয়, চারবার প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমান সরকার তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে মিথ্যা মামলায় কারাগারে রেখে এক বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে যাচ্ছে। তার প্রতি এই প্রতিহিংসার প্রধান কারণ জনগণ জানে। এবার দেশনেত্রীকে মুক্তি দেন। তার বয়স এবং গুরুতর অসুস্থতার কথা বিবেচনা করে তাকে কারামুক্ত করুন। কারণ বন্দিশালার চাবি আপনার হাতেই। তাকে সুচিকত্সার জন্য বিশেষায়িত হাসপাতালে ভর্তির সুযোগ দিন।

গতকাল বৃহস্পতিবার বিএনপির নয়া পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন। এসময় দলের ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, অধ্যাপক শাহিদা রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।