রাষ্ট্রপতির ছোট বোন বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০০:৪৬

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বোরহানউদ্দিন চৌধুরী বুলবুল মনোনয়নপত্র প্রত্যাহার করায় একক প্রার্থী হিসেবে বেসরকারিভাবে তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়।

আছিয়া আলম মিঠামইন সদর ইউনিয়নের দুইবার চেয়ারম্যান ছিলেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় আছিয়া আলমের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।