গোপালগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার উলপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই গ্রামে একটি খালে জাল দিয়ে মাছ ধরা নিয়ে আশরাফ আলী ও উলু মোল্যার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। এর মধ্যে চারজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও অপর একজনকে খুলনা পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আবু নাঈম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থালে গিয়ে ওই খাল থেকে জাল উদ্ধার করা হয়েছে।
