রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে এক বিদেশি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ গুলশান বিভাগের এডিসি আবদুল আহাদ জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে এক বিদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন।
তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। পরে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, ওই বিদেশি মারা গেছেন। তার নাম তাবেলা তেজার। বয়স আনুমানিক ৫০ বছর। বিডিনিউজ।
