কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আবদুল মোমেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার মুরাদনগর উপজেলার গকুলনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোমেন ওই উপজেলার হায়দরাবাদ গ্রামের রোকন মিয়ার ছেলে।
মীরপুর হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) এসআই কিবরিয়া জানান, কুমিল্লাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা গকুলনগর এলাকায় পৌঁছলে সিলেটগামী একটি কাভার্ডভ্যান ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোমেন মারা যান। এসময় চালকসহ আহত হন আরও ৩ জন।
