মেডিকেলে ভর্তিচ্ছুদের কর্মসূচিতে পুলিশের বাধা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৩৭

 

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল ও ফের পরীক্ষা গ্রহণের দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়।

IMG0

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেন। পরে হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ ও করিডোরে ভর্তিচ্ছু ও অভিভাবক অবস্থান নেন। সেখান থেকেও দুপুরে তাদের সরিয়ে দেয়া হয়।

IMG1

সোমবারও একই দাবিতে শিক্ষার্থীদের মিছিল পুলিশ বাধার সম্মুখীন হন। বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মুখে কালো কাপড় বেঁধে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শাহবাগের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়।
 
IMG3
 
পরে মিছিলটি টিএসসি ও দোয়েল চত্ত্বর হয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান করে।