ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১১:৪০
রাজধানীর মহাখালী ফ্লাইওভারে মিনি ট্রাকের ধাক্কায় সুজন (২৬) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার হওয়া ওই পুলিশ সদস্য রাত সাড়ে ৩টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান। মৃত্যুর পর তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সুজন ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার জালালউদ্দিনের ছেলে।
 
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) রব্বানী জানান, সুজন ট্রাকটি থামাতে চাইলে এর চালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার রাতে ফ্লাইওভারের উপর পুলিশ চেকপোস্টে ডিউটি পালন করার সময় এ ঘটনা ঘটে।