রাজধানীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১০:৩৯
রাজধানীর গুলিস্তানে মোহন মিয়া (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গোলাপ শাহ মাজার থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি শরিয়তপুরের বাসিন্ধা বলে জানা গেছে।
 
শাহবাগ থানার এসআই কৃষ্ণ চন্দ্র জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে সকাল সোয়া ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢামেক মর্গে রয়েছে।