কুমিল্লায় ইয়াবাসহ আটক ১

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১২:০৭
কুমিল্লায় ৭৮৬ পিস ইয়াবাসহ কামরুল হাসান (১৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে তাকে আটক করে র‌্যাব-১১।
 
এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের আবদুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে কামরুল হাসানকে আটক করে। সেই সঙ্গে তার কাছ থেকে ৭৮৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মূল্য ২ লাখ ৩৫ হাজার ৮শ টাকা। এ ব্যাপারে বুড়িচং থানায় মামলা হয়েছে।