রাজধানীর ৭০০ টেলিফোন বিকল

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৫৫
 
রাজধানীর পরীবাগ, মোতালিব প্লাজা, নাহার প্লাজা ও সোনারগাঁও রোড এলাকার ৭০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে।
 
বুধবার রাষ্ট্রায়ত্ত্ব টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকাল ছয়টায় হাতিরপুলে মোতালিব প্লাজার কাছে বিটিসিএলের একটি টেলিফোন কেবিনেট বিদ্যুতায়িত হয়ে পুড়ে যাওয়ায় প্রায় ৭০০ টেলিফোন অকেজো হয়ে পড়ে।
 

বিটিসিএলের পক্ষ থেকে বলা হয়েছে, ইতোমধ্যেই কারিগরি দল কেবিনেট মেরামতের কাজ শুরু করেছেন। আগামী ৫/৬ দিনের মধ্যে টেলিফোনগুলো পর্যায়ক্রমে চালু করা সম্ভব হবে।