নীলফামারীর সৈয়দপুরে স্ত্রী নির্যাতন মামলায় এস এম রাসেল রানা (৩৬) নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টায় থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আটক আইনজীবী শহরের জসিম বাজার এলাকার রেলওয়ে কারখানার শ্রমিক ছাদেকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, যৌতুকের জন্য প্রায় সময় আইনজীবী রাসেল প্রথম স্ত্রী সানজিদা আকতারকে নির্যাতন করতেন। বুধবার একই কারণে অ্যাডভেকেট রাসেল রানা, বাবা সাদেকুল ইসলাম ও ২য় স্ত্রী আয়সা সিদ্দিকা সংঘবদ্ধ হয়ে সানজিদা আকতারের ওপর নির্যাতন চালায়। এতে এলাকাবাসী তাকে উদ্ধার করে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
