নদীতে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ১৩:০৩
গোপালগঞ্জের কাশিয়ানতে ফেরি থেকে পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় মধুমতি নদীর কালনা-শংকরপাশা ফেরি ঘাটে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার বেলা ১১ টায় তার নিজ বাড়িতে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। 
 
জানা গেছে, ঢাকা উত্তর সিটির ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি জঙ্গল মুকন্দপুর গ্রামের মো. এনামুল হক শেখের ছেলে মো. সবুজ শেখ (৩৫)। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর জন্য মধুমতি নদীর কালনা ঘাটের ফেরিতে ওঠেন। কিছুক্ষণ পরে তিনি ফোনে কথা বলতে বলতে ফেরি থেকে হঠাৎ নদীতে পড়ে ডুবে যান। এ সময় তাকে উঠানোর জন্য স্থানীয়রা চেষ্টা করে ব্যর্থ হয়। রাত ৮টার দিকে খুলনা থেকে ডুবুরীরা এসে চার ঘণ্টা চেষ্টা করে রাত ১২ টার দিকে তার মৃত দেহ উদ্ধার করে।