সিরিয়ায় সহিংসতা এড়াতে খুব শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক বাহিনী। বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। খবর বিবিসির।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সিরিয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে যোগাযোগ মাধ্যম তৈরি করা প্রয়োজন।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছেন, উভয়ের মধ্যে অতিসত্ত্বর আলোচনা হবে। এটা বৃহস্পতিবারও হতে পারে ।
