পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি শেষে শনিবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসসমূহ খুলছে। একই সঙ্গে রবিবার থেকে ক্লাসসমূহ যথারীতি চলবে।
এছাড়া শনিবার সকাল ৯টায় আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে।
ইবির তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের শাখা কর্মকর্তা রাশিদুজ্জামান খান টুটুল এসব তথ্য নিশ্চিত করেন।
