কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ । এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার সকালে সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রাম থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে ওই এলাকায় বিজিবির একটি দল অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। তবে এ সময় কেউ আটক হয়নি। এসব ইয়াবার মূল্য ৬০ লাখ টাকা ।
তিনি আরো বলেন, উদ্ধার ইয়াবাগুলো সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।
