চট্টগ্রাম মহানগরীকে তামাকমুক্তকরণে প্রকল্প শুরু করেছে বিটা

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২০:৫৯

সরকারের প্রতিশ্রুতি অনুসারে ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস (সিটিএফকে)-এর সহযোগিতায় ‘পিপলস জুবিলান্ট এনগেজমেন্ট ফর টোবাকো ফ্রি চিটাগাং সিটি’ নামের একটি প্রকল্পের কাজ শুরু করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)।  এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম নগরীকে শিশুদের জন্য বাসযোগ্য তামাকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবে বিটা। সহযোগী সংগঠন হিসেবে আছে ক্যাব এবং ইলমা। 

গত সোমবার বিকেলে বিটার আয়োজনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কে. বি. আবদুস সত্তার মিলনায়তনে প্রকল্পের অবহিতকরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ইলমা’র প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা পারুর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, সিভিল সার্জন  ডা. আজিজুর রহমান সিদ্দিকী, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা। স্বাগত বক্তব্য রাখেন সিটিএফকে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শরিফুল আলম।