৪০ সংগঠনের ‘নদীর জন্য পদযাত্রা’

নদীপাড় নদীকে ফিরিয়ে দেয়ার দাবি

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ২০:২৮
 
বাংলাদেশের প্রকৃতি-পরিবেশ-নদী-অর্থনীতি ও ভবিষ্যত্ উন্নয়নের স্বার্থে নদীপাড় নদীকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে। বিশ্ব নদী দিবস পালন উপলক্ষে ৪০টি পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক পদযাত্রায় এ দাবি করেন পরিবেশবাদীরা।
 
শনিবার ‘নদীর জন্য পদযাত্রা’ অনুষ্ঠিত হয়। পরে বাহাদুরশাহ পার্কের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
প্রকৌশলী ম. ইনামুল হকের সভাপতিত্ব সমাবেশে উপস্থিত ছিলেন ডা. মো. আবদুল মতিন, হাসনাত কাইয়ুম, শরীফ জামিল, সুদীপ্ত শর্মা, সুমন শামস, খোজিস্তা বেগম জোনাকি, জিল্লুর রহমান, হাসান ইউসুফ খান, মনোয়ার হোসেন রনি প্রমুখ।
 
আয়োজক সংগঠনগুলো হলো—বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), অঙ্গীকার বাংলাদেশ, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, বংশী নদী সুরক্ষা আন্দোলন, বড়াল রক্ষা আন্দোলন, বারসিক, বায়াসড, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, বুড়িগঙ্গা ক্যাম্প, ক্লিন, সিএসআরএল, ডাকাতিয়া সুরক্ষা আন্দোলন, ফাউন্ডেশন ফর ডিজাস্টার ফোরাম, গ্রিন ম্যাগাজিন, গ্রিন ভয়েস, হালদা নদী রক্ষা কমিটি, হাওর অঞ্চলবাসী, আইডিএমভিএস (ঢাকা বিশ্ববিদ্যালয়), জঙ্গলবাড়ি, জল পরিবেশ ইনস্টিটিউট, নদীপক্ষ, নাগরিক সংহতি, ন্যাশনাল চর এলায়েন্স, নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলন, নোঙর, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), পিপলস সার্ক ওয়াটার ফোরাম বাংলাদেশ, প্রতিবেশ আন্দোলন, রেল নৌ-যোগাযোগ উন্নয়ন গণকমিটি, রিড্র দ্য লাইন, রিভারাইন পিপল, রিভারট্রাভেলার, সেভ আওয়ার সি, সবুজপাতা, তিস্তা নদী রক্ষা সংগ্রাম কমিটি, তরুপল্লব, তুরাগ বাঁচাও আন্দোলন, ওয়াটার কমনস ফোরাম, ওয়াটারকিপারস বাংলাদেশ, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ।