জাপানি হত্যার দ্রুত বিচার চায় যুক্তরাষ্ট্র

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ২১:২১
জাপানের নাগরিক হোসে কোমিও (৪৮) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট। মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ কথা জানানো হয়।
 
শনিবার পৌনে ১১টার দিকে রংপুরের কাউনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হোসে কোমিও।
 
বার্নিকাট তার বার্তায় বলেন, ' রংপুরে জাপানের নাগরিক কুনিও হোসিকে হত্যার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি নিহতের পরিবার, বন্ধুবান্ধব ও জাপানের প্রতি সমবেদনা প্রকাশ করছি।' হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান বার্নিকাট।