আজ রাতে কি টরন্টোর বিয়ে?

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১৫:৪৭
আজ ৪ অক্টোবর সারারাত সৃজনশীল শিল্পীদের মায়াবী শিল্পকর্মে স্বপ্নের ঘোরে বিয়ে বাড়ির মতো জেগে থাকবে টরন্টো। চোখ ধাঁধানো আলোর ঝলমলানিতে ‘নুই ব্লসচ ফ্যাটেভাল’-এ জেগে উঠছে হাজার হাজার দর্শক! 
 
মূলত জল, আলো, রঙ্গিন ধোঁয়া আর রং-এর দ্রবীভূত বাস্তব-অবাস্তব-পরাবাস্তবের আলেয়ার খেলায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত নানা ভাবে সাজানো টরন্টোর ডাউন টাউন। তাই, মনে হচ্ছে আজ টরন্টোর বিয়ে!
এই শীতকালে সাংস্কৃতিক উত্সবের নাম- Nuit Blanche। ‘নুই ব্লসচ’ মানে হোয়াইট নাইট। এটা মূলতঃ ফরাশিদের আলোকিত উৎসব। ফ্রান্সে সর্ব প্রথম Nuit Blanche Nantes, Allumées ফেস্টিভালের সূচনা করেন জাঁ ব্লবিসে।
IMG0
আলোকিত, আকর্ষণীয় এবং বহুমাত্রিক মায়াবী শিল্পকর্মের অপূর্ব কাব্যিক কারুকাজের এই সব অতুলনীয় আর্ট ইনস্টলেশনের পারফরমেন্সে মুগ্ধ দর্শকরা পানে-গানে-বাজনায়-নাচে মেতে উঠছে। এই বর্ণাঢ্য, রাত্রিকালীন সাংস্কৃতিক উত্সবের জন্য সারা রাত সরকারি বাস-ট্রেন-ট্রিটকার ফ্রি।