চকরিয়ায় সেনাবাহিনীর গাড়ি খাদে, নিহত ২

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ২২:০৩
কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন সেনা সদস্য। আহতদের চট্টগ্রাম সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
রবিবার এ ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।