সিলেটে লিডিং ইউনিভার্সিটিতে জিআইএস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২১:০০

লিডিং ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘অ্যাপলিকেশন অব জিআইএস’ শীর্ষক দুদিনব্যাপী কর্মশালা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। গত সোমবার দক্ষিণ সুরমার রাগীবনগরস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের গ্যালারি-০১ এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মোঃ শাহ আলম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জহির বিন আলম উপস্থিত ছিলেন।