রাজধানীতে নারীসহ ৩ ভুয়া ডিবি আটক

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১১:১০


রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নারীসহ ৩ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ১২টার দিকে উত্তরার শাহ মকদুম এভেনিউয়ের ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তাল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- আবু বকর সুলতান, জাহিদুর রহমান ও রুমা আক্তার।

উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে নানা প্রতারণা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ঐ বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই চক্রের  সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।