কানাডায় শিল্পী সৈয়দ ইকবালের একক চিত্রপ্রদর্শনী

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১১:২৫


চিত্রশিল্পী সৈয়দ ইকবালের ১৭ তম একক চিত্রপ্রদর্শনী কানাডার টরন্টোস্থ সিডার রিজ ভিলেজে শুরু হয়েছে। ৪ অক্টোবর দুপুরে প্রদর্শনীর উদ্বোধন করেন ওয়েস্টার্ন অন্টারিও ইউনিভার্সিটির ভিসি ড. অমিত চাকমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খ্যাতিমান চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর, কবি আসাদ চৌধুরী, সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু, সাউথ এশিয়ান আর্ট গ্যালারির কর্ণধার আলী আদিল খান, প্রমেন্ডা গ্যালারির ডিরেক্টর আসমা মাহমুদ, মিসিসাগা আর্ট কাউন্সিলের এক্সকিউটিভ ডিরেক্টর আনু ভিত্তাল প্রমুখ।