গ্যাসের আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১১:২৭
রাজধানীর পূর্ব সেনপাড়ায় টিনশেড বাড়িতে গ্যাসের আগুনে দগ্ধ এক পরিবারের ছয়জনের মধ্যে দেলোয়ার হোসেন (৪৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।
 
সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
ঢাকা মেডিকেলের আবাসিক সার্জন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক পার্থ শংকর পাল এই তথ্য জানান।
 
এর আগে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়।
 
গত ২৬ সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর পূর্ব সেনপাড়ার ৫৯০ নম্বর বাড়িতে গ্যাসের পাইপ ফেটে আগুন লেগে এক পরিবারের ছয়জন দগ্ধ হন।