খিলক্ষেতে ২১ হাজার ইয়াবাসহ আটক ২

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১৭:০৪
 
রাজধানীর খিলক্ষেতে ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১। সোমবার দুপুরে র‌্যাব-১ এর অপারেশন সিনিয়র অফিসার (এএসপি) আকরমুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
 
আটককৃতরা হলেন-রতন মিয়া ও হাসিবুর রহমান ভূঁইয়া।
 
আকরমুল হাসান জানান, রবিবার রাতে খিলক্ষেতের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।