চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে নাসির উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে গেছে (বিএসএফ) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নাসির উদ্দিন উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে।
বিজিবি জানায়, সোমবার সকালে রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে মাছ ধরা সময় অজান্তে নাসির উদ্দিন ভারতীয় সীমান্ত এলাকায় চলে যায়। এ সময় জালসহ নাসিরকে ধরে নিয়ে যায় ভারতের নিমতীতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
৯ বিজিবি ব্যাটালিয়ানের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নাসিরকে ফেরত চেয়ে বিকেল পাঁচটায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
