‘বিদেশিদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে সরকার’

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১৮:৩৫
 
ঢাকায় ইতালীয় ও রংপুরে জাপানি নাগরিক খুনের প্রসঙ্গ তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা শহরে বিদেশি নাগরিকদের জন্য নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী খুবই সতর্ক রয়েছে, কর্মরত বিদেশিদের নিরাপত্তার জন্য বিশেষভাবে নজর দেয়ার নির্দেশ রয়েছে।’
 
সোমবার বিকেলে নগর ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন।
 
এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘দুটি ঘটনা ঘটেছে, এরপর যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। বিশেষ করে দুটি মেগা প্রকল্পে কনসালট্যান্ট-কন্ট্রাকটর-এক্সপার্টরা আছেন, তাদের নিরাপত্তা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।’